• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মির্জা ফখরুলের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা: গ্রেপ্তার ২

সিসি নিউজ ডেস্ক।। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার সহিদুল ইসলাম ও টাঙ্গাইলের দিঘুলিয়া উপজেলার হায়দার রহমান।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা ফখরুল ও তাঁর ভাইয়ের নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্রটি ভুয়া পরিচয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিল।

পুলিশ জানায়, রোববার (২৫ মে) নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে হায়দার রহমানের তিন দিন ও সহিদুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রতারণার অভিযোগে দুটি মামলা দায়ের হয়েছে। মির্জা ফখরুলের পক্ষে নূর এ শাহাদৎ স্বজন ২৫ মে ও ফয়সল আমীনের পক্ষে সাইফুল ইসলাম সবুজ ২১ মে ঠাকুরগাঁও থানায় অভিযোগ করেন।

মামলার এজাহারে বলা হয়, ১৭ মে জয় খান নামের একটি ফেসবুক আইডি ও মো. শাকিল আহমেদ নামের এক ব্যক্তি মির্জা ফখরুলের নামে একটি ভুয়া আইডি তৈরি করেন। ওই আইডি ব্যবহার করে প্রতারক চক্রটি নিজেদের ফখরুল পরিচয় দিয়ে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ এবং সংসদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ দাবি করছিল।

পুলিশ বলছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে ডিজিটাল মাধ্যমে পরিচয় ভুয়া উপস্থাপন করে সাইবার স্পেসে প্রতারণা করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ