• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১০

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নাবিল পরিবহনের এক নারী যাত্রীসহ ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতরা ঘোড়াঘাট ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পরই নাবিল পরিবহনের চালক ও হেলপার গা ঢাকা দেয়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে দিনাজপুর – গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাটের নুরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁ জেলার সদর উপজেলার মৃত আকাস আলীর ছেলে ও বাসের সুপারভাইজার আমিনুল ইসলাম, পঞ্চগড়ের বোদা থানার হাসেম আলীর মেয়ে তামান্না এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার টুনিরহাট এলাকার সেনা সদস্য এরশাদ আলী।

এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রতগামী নাবিল পরিবহন (ঢাকা মেট্রো- ব ১৪-৭২৭৭) ওই স্থানে পৌছিলে প্রথমে আম বোঝাই ট্রাকে স্ব-জোরে ধাক্কা দেয়, এরপর ১০ চাকার বালু বোঝাই ট্রাককের সাথে স্বজোরে ধাক্কা লেগে নাবিল পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ঘোড়াঘাট থানা সূত্রে জানা গেছে, পূর্ব থেকেই ওই স্থানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি আম বোঝাই ট্রাক(ঢাকা মেট্রো -ন-২০-৮২৮৩) ও ১০ চাকার বালু বোঝাই ট্রাক যার নাম্বার (ঢাকা মেট্রো ট-১৫-২৮০) অকেজো হয়ে রাস্তা পার্শ্বে ছিল।

খবর পেয়ে, পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নাবিল পরিবহনে থাকা ৩ জন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় আরও দুইজন যাত্রীকে উদ্বার করে ঘোড়াঘাট হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে হাকিমপুর- ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ বলেন  নিহতদের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ