• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সানফ্লাওয়ার কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার প্রতিষ্ঠানটির নিজস্ব চত্বরে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ ফজলুর রহমান নাসিম।
সভাপতিত্ব করেন কিন্ডার গার্টেন শাখার পরিচালনা পরিষদের সভাপতি কাজী একরামুল হক। সহকারী অধ্যাপক ফারুক আহম্মদের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল, জ্যেষ্ঠ প্রভাষক আকতারুজ্জামান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কর্মকর্তা ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য লায়ন আজমল হক সরকার, এইচএসসি মানবিক বিভাগের পরীক্ষার্থী লামিয়া আক্তার প্রমূখ।
এ সময় প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানসহ  শিক্ষকমন্ডলী ও কর্মচারীরার উপস্থিত ছিলেন। বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মো: ইব্রাহিম। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৬২ জন শিক্ষার্থী  অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ