• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দুই প্রতিষ্ঠানে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৫৪৩

সিসি নিউজ।। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুরের দুটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে— সরকারি বিজ্ঞান কলেজ ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ।
আজ বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায়, উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২৯৮ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৩৭ জন। পাসের হার ৭৯ দশমিক ৯৬। এ ছাড়া ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৪৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ। এখান থেকে ২৪০ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৮৮ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা লায়ন্স স্কুল এন্ড কলেজ  থেকে ৮৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় ৩৬২ জন অংশ নিয়ে পাস করে ৩৩৪ জন। ফেল করেছে ২৮ জন। আর তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজের ১০৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন।
এ ছাড়া জিপিএ-৫ পাওয়া ৬৫ জন নিয়ে আল-ফারুক একাডেমি চতুর্থ। এ প্রতিষ্ঠান থেকে ২০৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২০৭ জন। ফেল করেছে এক জন। ৪১ জন জিপিএ-৫  নিয়ে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ  পঞ্চম। প্রতিষ্ঠানটি থেকে ১৪৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪২ জন। ফেল করেছে তিনজন। আর ১৮  জন নিয়ে জিপিএ-৫ নিয়ে  তুলসীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়  ষষ্ঠ ও ১৪  জন নিয়ে সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সপ্তম, ১১ জন নিয়ে সৈয়দপুর বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় অষ্টম, ১০ জন শিক্ষার্থী নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় ৯ম ও ৬ জন নিয়ে ১০ অবস্থানে রয়েছে লক্ষনপুর স্কুল এন্ড কলেজ।
এছাড়া শ্বাষকান্দর ব্যাঙমারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ ও শেরে বাংলা উচ্চ বিদ্যালয় থেকে চার জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তিনজন জিপিএ-৫ পেয়েছে মুসলিম উচ্চ বিদ্যালয়। দুইজন করে  জিপিএ-৫ পেয়েছে কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়, হাজারিহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাঙালীপুর উচ্চ বিদ্যালয় ও সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে। এক জন করে জিপিএ-৫ পেয়েছে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। প্রতিষ্ঠানগুলো হচ্ছে কয়াগোলাহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ,  রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কামারপুকুর উচ্চ বিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ