• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

সিসি নিউজ।। নীলফামারীতে জেলা বিএনপির ৩৩ সদস্যের পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। ওই কমিটির উপদেষ্টা হিসেবে পাঁচ জনের নাম রয়েছে।

এর আগে গত ১৬ জুলাই জেলা কমিটি বিলুপ্ত করে মীর সেলিম ফারুককে আহ্বায়ক, এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সদস্য সচিব ও তিন জনকে যুগ্ম আহ্বায়ক করে করে পাঁচ সদসের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এর ১০ দিন পর রবিবার কমিটিতে নতুন করে ২৮ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক মীর সেলিম ফারুক জেলা বিএনপির সাবেক সহসভাপতি। এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি।

কমিটির তিন যুগ্ম আহ্বায়করা হলেন, সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু, রেজাউল ইসলাম কালু। সদস্য পদে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহীন, মো. সৈয়দ আলী, মো. মোজাম্মেল হক, মো. আনিছুর রহমান কেকো, মো. আনিছুর রহমান আনু, অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, ইউনূছ আলী শাহ, আকবর আলী, সেফাউল জাহাঙ্গীর আলম, মো. রেদোয়ানুল হক বাবু, এসকে মালেক, অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, মোক্তার হোসেন, প্রবির গুহ রিণ্টু, আহম্মেদ আলী বড়বাবু, গোলাম মোস্তফা রঞ্জু, অধ্যাপিকা সেতারা বেগম, তাসনিম ফৌজিয়া ওপেল, মোছা. রাকু ইসলাম. সীমা পরভীন, আখতারুজ্জামান সুমন, মো. গোলাম রব্বানী, মো. মোজাফ্ফর আলী, আহমেদ সাঈদ চৌধুরী ডিডু, মো রশিদুল ইসলাম বাঙ্গালী, মো. ময়নুল হক, হারুর-অর রশীদ খোকনের নাম ঘোষণা করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অধ্যক্ষ আফজালুল হক, মো. রইছুল আলম চৌধুরী, মো. আবু সাদেক চৌধুরী লুলু।

কমিটির আহ্বায়ক মীর সেলিম ফারুক এসব তথ্য নিশ্চিৎ করে বলেন,‘ গত ১৬ জুলাই পাঁচ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। রবিবার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ