• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কানাডিয়ান ভিসা প্রদানের নামে ৮২ লাখ টাকা আত্মসাৎ

সিসি নিউজ।। ফেসবুকের মাধ্যমে ৮২ লাখ টাকা আত্মসাতের প্রতারক চক্রের সদস্য শেখ আরাফাত হোসেন ওরফে লাভলু মিয়াকে (২৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার কিশোরগঞ্জ থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে।

লাভলু মিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই কাচারীপাড়ার আতাউর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে অভিযোগ পেয়ে গোয়েন্দা পুলিশ সদস্যরা বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ আক্তার হোসেন বলেন, কিশোরগঞ্জের একটি প্রতারক চক্র গত বছর মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কানাডিয়ান ভিসা প্রদানের নামে মুন্সিগঞ্জের কিছু মানুষের সাথে প্রতারণা করেন। চক্রটি Arafat tours & Travels নামের ফেসবুক আইডি এবং বিভিন্ন ইমো নাম্বার ব্যবহার করিয়া ৭ জনের কাছে ৮২ লাখ ৩০ হাজার টাকা প্রতারণা করে।

এ ঘটনায় প্রতারনার শিকার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সাতকাহনিয়া গ্রামের ফরহাদ সরকার কিশোরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রতারক চক্রটি কানাডিয়ান ভিসা দিবে মর্মে বিশ্বাস স্থাপন করাইয়া ভুয়া কাগজপত্র (Job Offer Letter, Demand Letter, Work Permit, Canadian Labour Council Approved) প্রদান করিয়া প্রতারনামূলক ভাবে বিভিন্ন বিকাশ ই-ট্রানজেকশনের মাধ্যমে ৮২ লাখ ত্রিশ হাজার টাকা হাতিয়ে নেয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ