সিসি নিউজ।। নীলফামারী সৈয়দপুরে নিজেদের ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয় প্রদানকারী দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। আজ শনিবার বিকেল ৩টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া অচিনা ডাংগা এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানান, উল্লেখিত সময়ে আটককৃত দুইজন ওই এলাকার স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ডিবি পরিচয় টাকা দাবি করলে স্থানীয়দের মনে সন্দেহ হয়। পরে ওই দুইজনকে আটক করে পুলিশে খবর দেন তাঁরা। সৈয়দপুর থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, আটক দুইজনকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।