• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :

“বাসায় একজন মরে আছে, পুলিশ যেন লাশ নিয়ে যায়”

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে  রেলওয়ে কোয়ার্টার থেকে আলেমা বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশের বাড়ির ভাড়াটিয়া ফোনকল পেয়ে জানানোর পর আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের মুন্সিপাড়া এলাকার মোঃ জাহিদুল (৫০) এর কোয়ার্টার থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২ দিন আগে জাহিদুল ঢাকার বিক্রমপুর থেকে আলেমা বেগমকে তার কোয়ার্টারে নিয়ে আসেন। তার পরেরদিন থেকে ওই কোয়ার্টারে তালা ঝুলছিল। আজ সকালে পাশের বাড়ির  ভাড়াটিয়া সেলিনা বেগমকে ফোন করে জাহিদুল ইসলাম জানান, তার বাসায় একজন মরে আছে, পুলিশ যেন মরদেহ নিয়ে যায়। এ কথা বলে জাহিদুল কল কেটে দেন। একথা শোনার পর সেলিনা বেগম প্রতিবেশিদের অবগত করে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব চাপড়ায়।
সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারীর মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের আত্মীয়-স্বজন ও বাড়ির মালিক জাহিদুল ইসলামকে খুঁজে বের করার চেষ্টাও চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ