• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের পিটিআই মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি শোভাযত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এসময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় বক্তৃতা দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান, রেয়াজুল ইসলাম, সদস্য আবু মোহাম্মদ সোয়েম, রেদওয়ানুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘দেশের ৯০ ভাগের বেশি মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে জানেন না। আর আমাদের সংবিধানে এ ধরনের কোনো পদ্ধতি নেই। আমাদের নির্বাচন কমিশনের আরপিওতে এ রকম কোনো পদ্ধতি নেই। এই প্রস্তাবগুলো যারা আনছেন, তারা জাতির মধ্যে বিভ্রম সৃষ্টি করতে চায়। যারা নির্বাচন থেকে দূরে থাকতে চায়। যারা ক্ষমতার স্বাদ এই সরকারের মাধ্যমে ভোগ করছে। তারাই এই পিআর পদ্ধতি চাচ্ছে। আর ওই বাচ্চাদের দল এনসিপি তারাও চাচ্ছে’।
বিনামূল্যে চিকিৎসা সেবা:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। সোমবার দিনব্যাপী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে মাহাবুবা ফাইন্ডেশনে ওই আয়োজন করে আমেরিকা প্রবাসী ঢাকা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাবেরুল ইসলাম।
আয়োজক কাবেরুল ইসলাম জানান, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই কর্মসূচিতে বিনামূল্যে পাঁচ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ