
সিসি নিউজ।। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের আয়োজনে এবং বাংলাদেশ স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ কর্মসূচির অর্থায়নে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আবু জুবাইর হোসেন বাবলু। অনুষ্ঠানে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মহাপরিচালক ড. সালাহ্উদ্দিন আহমেদ -এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ কর্মসূচির পরিচালক ড. মোঃ আব্দুল
হাকিম। মঞ্চে উপস্থিত ছিলেন (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি
হস্তান্তর), বিডাব্লিউএমআরআই এর পরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ।
সেমিনারে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কৃষি ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মশালা শুরুর পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ অত্র প্রতিষ্ঠানে বীজ দিনাজপুরে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতসংরক্ষণাগারে বৈজ্ঞানিক বিভিন্ন যন্ত্রপাতি এবং দিনাজপুরে তৈরি বিভিন্ন খাদ্যপন্য পরিদর্শন করেন ।