• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পার্বতীপুরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু

ফুলবাড়ী প্রতিনিধি।। দিনাজপুরের পার্বতীপুরে ছেলের মোটরসাইকেল থেকে পাকা সড়কে ছিটকে পড়ে ভিকারুন্নেসা (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভিকারুন্নেসা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কনিয়াটিকর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে আখতারুজ্জামানের সঙ্গে নিজ বাড়ি গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলে সৈয়দপুর যাচ্ছিলেন ভিকারুন্নেসা। পথে পার্বতীপুর উপজেলার মহেশপুর গোলচত্বর পৌঁছালে ভিকারুন্নেসা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় তাঁর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয়দের সহযোগিতায় ছেলে তাঁর মাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকারুন্নেসাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। যেহেতু ঘটনাটি পার্শ্ববর্তী থানার, তাই তাদের খবর দেওয়া হয়েছে। তারা ক্লিয়ারেন্স দিলে মরদেহ হস্তান্তর করা হবে এবং সংশ্লিষ্ট থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ