• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা তুহিন

সিসি নিউজ।। নীলফামারীতে শারদীয় উৎসবের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। সোমবার বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় কালিমাতা মন্দির থেকে তিনি ওই পরিদর্শন শুরু করেন।
সেখানে হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্ট আহবায়ক প্রবীর গুহ মিন্টু, কেন্দ্রীয় কালিমাতা মন্দিরের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, সহ সভাপতি অলোকেশ ভৌমিক ঝন্টু, সদস্য সুমন চক্রবর্তী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব। সাম্প্রদায়িক সম্প্রীতি নীলফামারীর গর্ব, এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’।
তিনি সেখান থেকে মিলন পল্লী, বড়বাজার, ডালপট্টী, শিবমন্দিরসহ বিভিন্ন ম-প পরিদর্শন করেন। এসময় সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী তামান্না ইয়াসমিন, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু, সদস্য জাহায্গীর আলম সেপু, আনিছুর রহমান কোকো, মিলন পল্লী সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, সদস্য গোপাল দাস, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহবায়ক হেরম্ব কুমার রায়সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ