• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে দুই থাই জুয়াড়ি ও ভিসা প্রতারক গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকা থেকে দুই থাই জয়াড়ি ও ভিসা প্রতারককে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ধলাগাছ এলাকার মাঝাপাড়ার রবিউল ইসলামের পুত্র মুন্না ইসলাম (২0) ও মনসুর আলীর পুত্র সানজিদ রায়হান (২২)।

পুলিশ জানায়, গোপনসূত্রের মাধ্যমে শুক্রবার রাতে ধলাগাছ এলাকা থেকে নীলফমারী গোয়েন্দা পুলিশ পরিদর্শক আকতার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ মুন্না ও সানজিদকে গ্রেফতার করে। এ সময় তাদের সাথে থাকা আরো ২/৩ জন পালিয়ে যায়।

এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৭(২) (খ)/১৮(২) (গ)/২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২) (১) তৎসহ পেনাল কোড ৪০৬/৪২০ ধারায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ