• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে শহরের পৌর মার্কেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
এসময় তিনি বলেন, ‘বিএনপি জনগণের কল্যাণের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। তাই আমরা নিজেদের মধ্যে বিভেদ ভুলে বিএনপি প্রতি মমত্ববোধে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করে তারেক রহমানকে প্রতিটি আসন উপহার দিব ইনশাল্লাহ’।
জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু, রিয়াজুল ইসলাম কালু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর প্রমুখ।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এর আগে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ