বিশেষ প্রতিনিধি।। গণঅধিকার পরিষদের সভাপতি (সাবেক ভিপি ) নুরুল হক নুর বলেছেন, দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার হওয়ার পরই বিবেচনা করা হবে গণঅধিকার পরিষদ কোনো জোটে যাবে কিনা।
শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বাসস্টান্ড বটতলি মোড়ে ছোট যমুনা ব্রীজ সংলগ্ন প্রধান সড়কের পাশে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, দেশে আর যেন কোন ফ্যাসিস্ট সরকার না হয় সেই প্রচেষ্টার দল গণ অধিকার পরিষদ। পুলিশ বলেন, আরমি বলেন, এমপি মন্ত্রী বলেন সকলের বেতন দেয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাঙ্রে টাকায়। এই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন কোন রানৈতিক দলের কাছে যেন নতিস্বীকার না করে। রাজনৈতিক দলের হেলানো আঙ্গুলে উঠে এবং না বসে। তারা যেন জনগনের প্রতি দায়বন্ধ থেকে আইনের মধ্যে থেকে কাজ করতে পারে। জনগনের প্রতি ইনসাপ প্রদর্শন করে। সেই লক্ষে পুলিশের নিয়োগ এবং পদন্নতির জন্য একটি স্বাধীন কমিশন করার প্রস্তাব করেছি।
ভিপি নুর বলেন, যে সময় দেশের মানুষের কথা বলা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। সেই প্রতিকুল পরিবেশে ছাত্র যুবক তারুণরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন রাজনীতি শুরু করেছিলাম। সেই থেকে হাঁটি হাঁটি পা-পা করে গণ অধিকার পরিষদ আজকের এই জায়গা এসে দাঁড়িয়েছে।
ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, কোনো রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় না। কারণ, তারা ভোটকেন্দ্র দখল করতে সন্ত্রাস ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষক করতে চায়। গণ অভ্যত্থান পরবর্তী ৫ বছরের জন্য সকলে মিলে মিশে একটি ঐক্যমতের সরকার গঠনের চেষ্টায় আমরা আছি। কিন্তু আমরা চাইলেই হবে না। সব দল ও সকলে মিলে মিশে আগামী নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে, সেই ফয়সালা হবে বলেও উল্লেখ করেন তিনি।
পথ সভায় আরও বক্তব্য দেন- গণ অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ক ও দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী এলকার সম্ভাব্য প্রার্থী শাহজাহান চৌধুরী, উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, গণ অধিকার পরিষদের দিনাজপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক শোভন, ছাত্র অধিকার পরিষদ ফুলবাড়ী শাখার সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক রাফসান জানি ও সহ-সভাপতি নাদিম এম জিসান প্রমুখ।