• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ওয়ার্কশপে তৈরি হচ্ছে পিস্তল: বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

সিসি নিউজ ডেস্ক।। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অভিযান চালিয়ে পিস্তল ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার চন্দ্রগঞ্জ বাজারের একটি ওয়ার্কশপ থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে ওয়ার্কশপের মালিক পালিয়ে গেছেন।

লক্ষ্মীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন টিটু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে বেগমগঞ্জের জগদীশপুর এলাকার বাসিন্দা নুরউদ্দিন জিতু একটি দোকানঘর ভাড়া নিয়ে ওয়ার্কশপ দেন। আর ওই ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে দেশীয় এলজিসহ নানা ধরনের অস্ত্র তৈরি করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ আজ দুপুরে ওয়ার্কশপে অভিযান চালায়। পুলিশ আসার খবর পেয়ে দোকান থেকে পালিয়ে যান নুরউদ্দিন। পরে পুলিশ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উপস্থিতিতে অভিযান চালিয়ে একটি পিস্তল ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

এ বিষয়ে ওসি মো. শাহাদাত হোসেন টিটু বলেন, দীর্ঘদিন ধরে নুরউদ্দিন ওয়ার্কশপের আড়ালে অস্ত্র বানিয়ে বিক্রি করতেন। ওয়ার্কশপে অভিযান চালিয়ে পিস্তল ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযুক্ত ওয়ার্কশপের মালিক পালিয়ে গেছেন। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ