Tag: কারখানা
-

সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রং এবং লবন ব্যবহারে একটি চিপস কারখানার ৫০হাজার টাকা জরিমানা হয়েছে। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় আলমগীর চিপস কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)…
-

পাঞ্জাবে তৈরিকৃত ১৮ রেল কোচ এখন সৈয়দপুর কারখানায়
সিসি নিউজ।। ভারত থেকে আমদানি করা ১৮টি রেল কোচ এখন সৈয়দপুর রেলওয়ে কারখানা। আজ শনিবার ভোর ৪টার দিকে কারখানায় পৌঁছেছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনে প্রয়োজনীয় ডিপ্রসেসিং, কমিশনিং ও ট্রায়াল রান সম্পন্ন করার জন্য লোকোমোটিভ, প্রয়োজনীয় ক্রু, টুলভ্যান এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে। রেলওয়ে সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার…
-

“আমি দেখার পর আপনার দেখার দায়িত্ব?”- সৈয়দপুর রেলওয়ে কারখানায় কাজের মান নিয়ে ক্ষুব্ধ রেলপথমন্ত্রী
সিসি নিউজ।। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, “কে দেখছেন? আমি দেখার পর আপনার দেখার দায়িত্ব? এ কারখানায় রেলকোচ সংস্কার কাজ একেবারেই বন্ধ করে দেওয়া হোক। এত বড় একটি কারখানায় রেলওয়ে কোচ সংস্কার কাজের মান এত নিম্নমানের, এখানে নিজে না এলে তা কোনোভাবেই বুঝতে পারতাম না। এ…
-

জ্বালানি সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা
সিসি নিউজ ডেস্ক।। জ্বালানি সংকটের শঙ্কা মাথায় রেখে দেশের সার কারখানাগুলোর উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানির রেশনিং বা নিয়ন্ত্রিত বণ্টন পদ্ধতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় দেশের বৃহৎ তিনটি সার কারখানা রেশনিংয়ের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। যার অংশ হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে। জানা যায়, গত ২৮ মার্চ জ্বালানি ও…
-

ওয়ার্কশপে তৈরি হচ্ছে পিস্তল: বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
সিসি নিউজ ডেস্ক।। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অভিযান চালিয়ে পিস্তল ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার চন্দ্রগঞ্জ বাজারের একটি ওয়ার্কশপ থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে ওয়ার্কশপের মালিক পালিয়ে গেছেন। লক্ষ্মীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন টিটু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান,…
-

সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নে ৪২০০ কোটি টাকার প্রকল্প
বিশেষ প্রতিনিধি।। দেশের সর্ববৃহৎ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার আধুনিকায়ন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত এ প্রকল্পে অর্থ বরাদ্দের সম্ভাব্যতা যাচাই করতে পরিদর্শন করেছেন এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার সকালে তাঁরা কারখানার বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব…
-

স্প্রিং সংকটে মেরামত হচ্ছে না ট্রেনের কোচ
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর রেল কারখানার ইয়ার্ডে প্রায় তিন মাস পড়ে আছে ট্রেনের তিনটি কোচ। স্প্রিং সংকটের কারণে কোচগুলো মেরামত করা যাচ্ছে না। প্রতিটি ২ কোটি টাকা ব্যয়ে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ওই কোচগুলো খোলা জায়গায় থেকে নষ্ট হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, আমদানি নির্ভর হওয়ায় দরপত্রে জটিলতা ও দীর্ঘসূত্রতায় এ রেল কারখানায় স্প্রিংয়ের অভাব দেখা…
-

সৈয়দপুরে রেলওয়ে কারখানার পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের মানববন্ধন
সিসি নিউজ।। দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার পদোন্নতি প্রাপ্তিতে বৈষম্যের শিকার কর্মচারীরা মানববন্ধন করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় কারখানার প্রধান ফটকের সামনে এ মানবন্ধনের আয়োজন করা হয়। রেলওয়ের যান্ত্রিক বিভাগের শ্রমিক কর্মচারী সমন্বয় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত ওই মানববন্ধনে কারখানার বিভিন্ন সপের (উপ-কারখানা) শতাধিক শ্রমিক কর্মচারী অংশ নেন। এ সময় বক্তব্য দেন…
-

চীনের ৫০টি লাগেজভ্যান সৈয়দপুর রেলওয়ে কারখানায়
।। বিশেষ প্রতিনিধি।। চীন থেকে আমদানি করা ৫০টি লাগেজ ভ্যান পরীক্ষা-নিরীক্ষার জন্য দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হয়েছে। ইতিমধ্যে ২৮টি লাগেজ ভ্যান চলাচলের উপযোগী করে রেলের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। বাকি ২২টির পরীক্ষা-নিরীক্ষার ও যন্ত্রাংশ সংযোজনের (কমিশনিং) কাজ চলছে। এসব ভ্যান যাত্রীর পার্সেল মালামাল পরিবহনের রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রতিটি আন্তঃনগর ট্রেনে (যাত্রীবাহী ট্রেনে) একটি…
-

সৈয়দপুর রেলওয়ে কারখানায় সচল হচ্ছে অচল রিলিফ ক্রেন
সিসি নিউজ।। দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় অচল একটি রেলওয়ে রিলিফ ক্রেন সচল করা হচ্ছে। চট্টগ্রামের পাহাড়তলীতে প্রায় ১০ বছর ধরে পড়ে থাকা ওই ক্রেনটি ইতিমধ্যে এর ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। সচল করে ক্রেনটি শিগগিরই রেলওয়ে রিলিফ ট্রেন বহরে যুক্ত করা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রিলিফ ক্রেনটি সচল করায় রাষ্ট্রের প্রায় ৪৫ কোটি টাকা…
-

সৈয়দপুর কারখানায় শিগগিরি দুই হাজার লোক নিয়োগ দেওয়া হবে: রেলমন্ত্রী
সিসি নিউজ।। রেলপথ মন্ত্রী জিল্লুর হাকিম বলেছেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল দিনদিন কমে আসছে। ২৮৫৯ জনবলের বিপরীতে বর্তমানে ৮৬০ জন কর্মরত রয়েছেন। কারখানার জনববল সংকট দূর করতে খুব শিগগিরি ২ হাজার লোক নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আজ শনিবার বেলা ১১টার সময় দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিবয়ে তিনি…
-

বেনাপোল এক্সপ্রেসের পুড়ে যাওয়া ৪টি কোচ সৈয়দপুর কারখানায়
রেজা মাহমুদ।। নাশকতায় পোড়া বেনাপোল এক্সপ্রেসের কোচ দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা আনা হয়েছে। আজ শনিবার ওই ট্রেনের ক্ষতিগ্রস্থ চারটি মেরামতের জন্য আনা হয়। রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) মোহাম্মদ সাদেকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। রেলওয়ে সূত্র জানায়, গত ৬ জানুয়ারি রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা।আগুনে…
-

সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিককে মারধরের অভিযোগে বিক্ষোভ
বিশেষ প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে বিদ্যুত বিভাগের প্রকৌশলী (ডিইই) খায়রুল ইসলামের বিরুদ্ধে একই বিভাগের কর্মচারীকে তাঁর দপ্তরে অকারণেই ডেকে জুতা দিয়ে বেদম মারপিট করার অভিযোগ ওঠেছে। এমন ঘটনা জানাজানি হওয়ায় ওই প্রকৌশলীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রেলওয়ে কারখানার শ্রমিকরা। আজ সোমবার সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়কের (ডিএস) কার্যালয়ের সামনে তাঁরা এ কর্মসূচী পালন…
-

চালু হলো সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানা
সিসি নিউজ।। দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু হয়েছে দেশের একমাত্র নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানায়। পরিস্কার পরিচ্ছন্ন করে নতুন করে সাজানো হচ্ছে কারখানাটিকে। ইতিমধ্যে খালাসী পদে নতুন ১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া অবসরে যাওয়া ৪ জনসহ মোট ১৫ জন জনবল দিয়েই শুরু হয়েছে উৎপাদন। অবসরপ্রাপ্ত কর্মচারী ও স্থানীয়দের দাবি, শুন্য…
-

সাইনবোর্ডেই ছয় বছর: সৈয়দপুর কারখানায় কোচ তৈরি প্রকল্প
।। রেজা মাহমুদ।। নীলফামারীর সৈয়দপুরে ক্যারেজ বা কোচ তৈরির জন্য কারখানা নির্মাণের প্রকল্প ৬ বছর ধরে ঝুলে আছে। কারখানা তৈরির সম্ভাব্যতা যাচাই শেষে নির্ধারিত স্থানে সাইনবোর্ড স্থাপনের পর কাজে আর কোনো অগ্রগতি নেই। কারখানাটি স্থাপনের ব্যাপারে ভারত সরকারের সঙ্গে ২০১৬ সালে একটি চুক্তি স্বাক্ষর হলেও শুরু হয়নি এ প্রকল্পের কাজ। দীর্ঘদিনেও প্রকল্পটির কাজ শুরু না হওয়ায়…
-

বেতনের দাবিতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় শ্রমিকদের কর্মবিরতি
সিসি নিউজ।। নির্ধারিত সময়ে বেতন ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি পালন করেছে সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক কর্মচারীরা। সোমবার সকাল থেকে শ্রমিক ও কর্মকর্তারা নিজ নিজ কাজ বন্ধ রেখে এই কর্মসূচি পালন করেছে। এতে কারখানার উৎপাদনসহ সকল কর্মকান্ডে স্থবিরতার সৃষ্টি হয়। বিগত কয়েকমাস ধরে নির্ধারিত সময়ে মজুরী পাচ্ছেনা বলে এই পথ বেছে নিয়েছেন বলে জানান তারা। শ্রমিকরা…
-

সৈয়দপুরে রেলের মালামাল নিলামে বিক্রির প্রতারনায় গ্রেফতার ৪
সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কারখানার রেডিওটারের মালামাল দেখিয়ে প্রতারণার মাধ্যমে বগুড়ার এক ব্যবসায়ীর সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। আর এ ঘটনায় জড়িত প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ। তবে ব্যবসায়ীর কাছ থেকে হাতিয়ে নেওয়া উল্লিখিত পরিমাণ টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সৈয়দপুর শহরের কয়াগোলাহাট দক্ষিণপাড়ার মৃত.…