• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর কারখানায় শিগগিরি দুই হাজার লোক নিয়োগ দেওয়া হবে: রেলমন্ত্রী

সিসি নিউজ।। রেলপথ মন্ত্রী জিল্লুর হাকিম বলেছেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল দিনদিন কমে আসছে। ২৮৫৯ জনবলের বিপরীতে বর্তমানে ৮৬০ জন কর্মরত রয়েছেন। কারখানার জনববল সংকট দূর করতে খুব শিগগিরি ২ হাজার লোক নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আজ শনিবার বেলা ১১টার সময় দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিবয়ে তিনি এসব কথা ।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকার রেলওয়েকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আওয়ামীলীগ সরকারের সময় রেলের ব্যাপক উন্নয়ন হয়েছে। গোল্ডেন হ্যান্ডশেকের নামে শ্রমিক ছাটাই করেছে করে রেলকে পঙ্গু করে দিয়েছিল বিএনপি-জামায়াত। রেলওয়ে জনবল সংকট দূর করতে অতি শিগগিরই সেইসব শূন্যপদ পূরণ করা হবে।

রেলপথ মন্ত্রী বলেন, রেলের বেহাত হওয়া যাওয়া জমি গেছে জমি দখলমুক্ত করে রেলওয়ে কারখানার আধুনিকায়নে সরকার পদক্ষেপ নিচ্ছেন। রেলওয়ে সেতু কারখানায় অতীতে রেলসেতুর গার্ডার তৈরি হতো। কারখানাটি আবার সচল করা হবে। আমরা অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছি রেলওয়ের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য।

মন্ত্রী জিল্লুল হাকিম বলেন, রেলওয়ে যাত্রীবান্ধব করতে নতুন নতুন রেলপথ স্থাপন ও সেবার মান বৃদ্ধি করতে হবে। এর আগে রেলওয়ে কারখানায় এসে পৌঁছলে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কারখানায় স্থাপিত অদম্য স্বাধীনতায় শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। পরে কারখানার ২৯টি শপ (উপ-কারখানা) ঘুরে ঘুরে দেখেন এবং শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন নীলফামারী – ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, সৈয়দপুরে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার, প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ খুদরত- ই- খুদা, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল, সৈয়দপুর খানার ওসি শাহা আলম, রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রেলওয়ে শ্রমিক লীগ নেতা মো. মোখছেদুল মোমিন , সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, রেলওয়ে কারখানার কার্য-ব্যবস্থাপক (ডাব্লু এম) শেখ হাসানুজ্জামানসহ রেলওয়ে উর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ