• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

তারেক রহমান এখনো ভোটার হননি: ইসি সচিব

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ ডেস্ক।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি ভোটার হয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমার জানামতে হননি।’

তাহলে উনি কি প্রার্থী এবং ভোটার হতে পারবেন? এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত নেয়।’

এটা শুধু তারেক রহমানের জন্য প্রযোজ্য কি না? এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘ব্যক্তিগতভাবে একজনকে চিহ্নিত করছেন কেন? এটা আপনার ক্ষেত্রেও হতে পারে।’

ভোটার তালিকা চূড়ান্ত করছি, কাজেই সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্মতারিখ, তাঁর ভোটার ঠিকানা এবং ছবি—এই সাতটা ফিল্ড এ মুহূর্তে পরিবর্তন করা যাবে না উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘ভোটার তালিকা চূড়ান্ত করার পর কমিশনের সিদ্ধান্ত নিয়ে যদি পুনরায় এই সাতটা ফিল্ডেও সংশোধনের প্রস্তাব আমরা বিবেচনা করব। এ মুহূর্তে যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে—স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম প্রতিবন্ধকতার ধরন দেখে, টেলিফোন নম্বর।’

ইসি সচিব বলেন, ‘টেলিফোন নম্বরের জন্য অনেকেই সমস্যা পড়ছেন, তারা যে টেলিফোন নম্বর ব্যবহার করেছেন, এনআইডিতে সেই টেলিফোন নম্বর কার্যকর নেই। অনলাইন রিটার্ন জমার কারণে এ জিনিসগুলো সংশোধনের সুযোগ রাখছি। কিন্তু ওই সাতটা ফিল্ডে আমরা এ মুহূর্তে সংশোধনের সুযোগটা দিতে পারছি না। কারণ হচ্ছে, যদি ঠিকানা পরিবর্তন হয় বা নাম পরিবর্তন হয়, তাহলে এটা ভোটার তালিকায় প্রভাব পড়বে। সেজন্য আমরা এ মুহূর্তে এটা করব না।’

ইসি সচিব আরও বলেন, নতুন এনআইডি আপনার নিবন্ধন কার্যক্রম চালু আছে এবং এটা চালু থাকবে। এখানে কোনো প্রতিবন্ধকতা নেই। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হবেন বা হয়েছেন তাঁরাই যাঁরা ৩১ অক্টোবর ১৮ বছর পূরণ করেছেন এবং নিবন্ধিত হয়েছেন। ‍উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ