• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতা: সৈয়দপুর ক্যাণ্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রৌপ্য পদক অর্জন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেণ্ট পাবলিক স্কুল এন্ড কলেজের তিন শিক্ষার্থী সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করেছে। গত ২৬ থেকে ২৮ নভেম্বর সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস্ এক্সপো এ- কনভেনশন সেণ্টারে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর ক্যাণ্টনমেণ্ট পাবলিক স্কুল এ- কলেজ সূত্র জানায়, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বিশ্বের ১০৪টি দেশ থেকে প্রায় ৬০০ দলের তিন হাজার ৩০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করে প্রতিযোগিতায়। ওই প্রতিযোগিতায় কলেজের টিম অংশ গ্রহন করে রৌপ্য পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছে। টিমের সদস্য হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির মেধাবী শিক্ষার্থী নাফিজ ইসতে তাওফিক অন্ত, মো. সাজ্জাদ আল- ফুহাদ ও মো. আব্দুল্লাহ আল- মিজান। তারা সকলে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এদের মধ্যে নাফিজ ইসতে তাওফিক অন্ত টিম লিডার। আন্তর্জাতিক ওই প্রতিযোগিতায় তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উজ্জ্বল করে তুলে ধরতে সক্ষম হয়েছে।
সৈয়দপুর ক্যাণ্টনমেণ্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ বলেন, এ অর্জণ দেশের প্রযুক্তি-শিক্ষার অগ্রযাত্রায় এক উজ্জ্বল বিজয়। আমাদের শিক্ষার্থীরা শুধু দেশ নয়, বিশ্ব মঞ্চেও নিজেদের মেধা, যোগ্যতা ও উদ্ভাবন শক্তির স্বাক্ষর রেখে চলেছে। রোবোটিক্স ও এসটিইএম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথামেটিক্স) শিক্ষায় সৈয়দপুর ক্যাণ্টমেণ্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ধারাবাহিক অগ্রগতি অর্জণ করে ভবিষ্যতের উদ্ভাবক তৈরি করছে। এই সাফল্য বাংলাদেশের প্রযুক্তি চর্চাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে নতুন স্বপ্ন দেখাবে তরুণ প্রজন্মকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ