
সিসি নিউজ।। সৈয়দপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দিনাজপুর বেঙ্গল বয়েজকে হারিয়ে সৈয়দপুর রাইজিং ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়। এবারে টুর্নামেন্টে রংপুর বিভাগের বাইরে বগুড়া ও কুষ্টিয়ার দুটি দল মিলে ১৬টি দল অংশ নেয়। যাদের বয়স ১৬-১৮ বছর।