• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

সিসি নিউজ।। সুদানে নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার লাশ গাইবান্ধায় নিজ গ্রামে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। আজ রোববার দুপুরে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি (ছোট ভগবানপুর) গ্রামে জানাজার পর তাঁর দাফন সম্পন্ন হয়।

এর আগে বেলা ২টায় গাইবান্ধার তুলসীঘাটের হিলি প্যাডে সেনাবাহিনীর বহনকারী হেলিকপ্টারে করে সবুজের লাশ নিয়ে আসা হয়। এরপর সেখানে থেকে অ্যাম্বুলেন্সে করে সবুজের গ্রামের বাড়ি আমলাগাছি (ছোট ভগবানপুর) গ্রামে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়।

সবুজ মিয়া পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি (ছোট ভগবানপুর) গ্রামের মৃত হাবিদুল ইসলামের ও ছকিনা বেগমের ছেলে।

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতদের একজন সবুজ মিয়া। তিনি মিশনের লন্ড্রি কর্মচারীর দায়িত্ব পালন করছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ