• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |

নীলফামারী-১ আসনে বিএনপি’র প্রার্থীর দাবিতে বিক্ষোভ মিছিল

সিসি নিউজ।। নীলফামারী-১ আসনে বিএনপির প্রার্থীর দাবিতে ডিমলায় বিক্ষোভ মিছিল করেছে সাধারন জনতা। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই বিক্ষোভ কর্মসূচীতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্রমতে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নীলফামারী-১ আসনে পুনর্বিবেচনা করে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ সর্বস্তরের জনগণ।
বুধবার উপজেলা বিএনপির দলিয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতি অম্লান চত্ত্বরে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, গয়াবাড়ি ইউনিয়ন মহিলা দলের নেত্রী নাজনীন আক্তার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল ইসলাম রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক প্রমুখ।
উল্লেখ্য যে, নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে বিএনপি জোটের হয়ে লড়বেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলটির মহাসচিব এ ঘোষনা দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ