• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জেলার উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন বিএনপি নেতা তুহিন

সিসি নিউজ।। নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। রোববার বিকেলে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সংবাদ দেন, সারা দেশকে জানান, সারা দুনিয়াকে জানান। আপনারা ভালো লিখলে, আপনারা ভালো কল্পনা করলে, ভালো ড্রীম করলে নীলফামারী জেলাকেও আপনারা ওপরে উঠাতে পারবেন। আমরা যেমন রাজনীতিবিদ হিসেবে চেষ্টা করতে পারি, আপনারা আপনাদের লেখনির মাধ্যমে নীলফামারীকে এগিয়ে নিতে পারবেন। আমি মনে করি না যে রাজনীতিটা আমাদের রাজনীতির পর্যায়ে থাকা উচিৎ। নীলফামারীর অনেক প্রাপ্য আছে, যেটা আমরা বঞ্চিত হয়েছি। নীলফামারীর মানুষ এটা ডিজার্ভ করে। নীলফামারীর ভবিষ্যৎ প্রজন্ম সেটা ডিজার্ভ করে’।
তিনি বলেন, ‘আমাদের নীলফামারী জেলা তথা বৃহত্তর রংপুর বিভাগের উন্নয়নের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সোহেল পারভেজ, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি আল মাসুদ চৌধুরী প্রমুখ।
নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নূর আলমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপির সম্ভাব্য দলীয় প্রার্থী হিসেবে জনসংযোগ ও প্রচার প্রচারণা চালান। গত ২৩ ডিসেম্বর বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ওই আসনে জোটের প্রার্থী ঘোষণা করা হয়। এরপর তিনি নীলফামারী-২ (সদর) আসনে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ