• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে তিন দিন থেকে সূর্যের দেখা মেলেনি, শীতে নাকাল চরাঞ্চলের মানুষ

সিসি নিউজ।। নীলফামারীতে তিন দিন থেকে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের সাথে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন বিপাকে পড়েছেন। বিশেষ করে তিস্তার চরাঞ্চলের দরিদ্র মানুষেরা প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে কাজে যেতে পারছেন না।
শীতের তীব্রতায় ভীড় বেড়েছে গরম কাপড়ের দোকানে। জেলা ও উপজেলা শহরের ফুটপাত, মাঠ ও রেললাইনের ধারে গড়ে উঠেছে এসব কাপড়ের দোকান। এখানে ২০ টাকা থেকে এক হাজার টাকা দামের কাপড় পাওয়া যায়। নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষজন এসব দোকানে কেনাকাটা করতে দেখা যাচ্ছে।
ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চর গ্রামের বাসিন্দা বাদশা মিয়া বলেন, তিন দিন থেকে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় সারাদিন ঢাকা থাকে চারদিক। ঠান্ডায় ঘরেও থাকা যায় না। খড়কুটোতে আগুন জ্বালিয়ে চরের বেশিরভাগ পরিবারের লোকজন শীত নিবারণের চেষ্টা করছে। এসময় শীতের কাপড়ের খুবই প্রয়োজন বলে জানান তিনি।
কুড়িগ্রামে ছিন্নমূল শীতার্ত মানুষের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ৩৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। যা উপজেলা প্রশাসনকে ৬ লাখ করে দেওয়া হয়েছে। সেই টাকায় কেনা কম্বল ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে বিতরণ শেষ করেছে উপজেলা কর্তৃপক্ষ। অন্যদিকে প্রধান উপদেষ্টার তহবিল থেকে সাড়ে ৭ হাজার কম্বল পেয়েছে জেলা প্রশাসন। যা নিজ হাতে জেলা প্রশাসক ছিন্নমূল মানুষদের বিতরণ করছেন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, গত তিন দিন থেকে এ অঞ্চলের সর্বনিম্ন ১৩ দশমিক শুন্য ডিগ্রী এবং সর্বোচ্চ ১৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশার কারনে গত তিন দিনে দুপুর ১২টার আগে বিমানবন্দরে কোন ফ্লাইট অবতরণ করতে পারেনি। এতে ঢাকা-সৈয়দপুর রুটে কোন ফ্লাইট বাতিল করা হয়নি। এদিকে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জেলার শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এদের জন্য আরো ৩৩ লাখ টাকার শীতবস্ত্র কেনা হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ৪০ হাজার কম্বলের চাহিদা প্রেরণ করা হয়েছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনকেও শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ