Tag: শীত
-

নীলফামারীতে জেঁকে বসেছে শীত
সিসি নিউজ।। নীলফামারীতে জেঁকে বসেছে শীত। মঙ্গলবার দিনভর আকাশে সূর্যের দেখা না মেলায় এর তীব্রতা বেড়েছে কয়েকগুণ। শীতের এমন দাপটে বিপাকে পড়েছে জেলার খেটেখাওয়া নিম্নআয়ের মানুষ। আবহাওয়া দপ্তর সূত্র মতে, আজ মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ৪ দিন থেকে দেখা মেলেনি সূর্যের। আগামী কয়েকদিন শীতের এমন তীব্রতা…
-

নীলফামারীতে তিন দিন থেকে সূর্যের দেখা মেলেনি, শীতে নাকাল চরাঞ্চলের মানুষ
সিসি নিউজ।। নীলফামারীতে তিন দিন থেকে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের সাথে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন বিপাকে পড়েছেন। বিশেষ করে তিস্তার চরাঞ্চলের দরিদ্র মানুষেরা প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে কাজে যেতে পারছেন না। শীতের তীব্রতায় ভীড় বেড়েছে গরম কাপড়ের দোকানে। জেলা ও উপজেলা শহরের…
-

নীলফামারীতে বৈরি আবহাওয়ায় আগাম শীতের বার্তা
সিসি নিউজ।। জেলায় টানা চারদিন ধরে ঝড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি। হেমন্তে এমন বৈরী আরহাওয়ায় আগাম শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। ফলে মানুষজন এ শীত নিবারনের জন্য হালকা গরম কাপড় পরিধান করে ঘরের বাইরে বের হচ্ছে। এদিকে গত বৃহস্পতিবার থেকে আজ রোববার পর্যন্ত মেঘলা আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে শহর, হাট-বাজারে কমেছে জনসমাগম। ফুটপাতের…
-

তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নামল ৮.৪ ডিগ্রিতে
সিসি নিউজ ডেস্ক।। চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় জবুথবু দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। আজ রোববার সকাল ৯টায় জেলার সর্বশেষ উপজেলা তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, মৃদু শৈত্যপ্রবাহ চলছে। তবে সকাল থেকে সূর্যের মুখ দেখা গেলেও ছিল না উত্তাপ। শীতল বাতাসে কাবু এ এলাকার জনপদ। তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন,…
-

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
সিসি নিউজ ডেস্ক।। শীত জেঁকে বসেছে পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায়। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস এবং ঘন কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছে এ অঞ্চলের সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা। আজ শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা। তবে…
-

ঘন কুয়াশায় উত্তরাঞ্চলে আকাশ, সড়ক ও রেলপথে যান চলাচল ব্যাহত
সিসি নিউজ।। ঘন কুয়াশার কারনে দেশের উত্তরাঞ্চলে দৃষ্টিসীমা কম থাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। ধীরগতির কারনে সড়ক পথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো ৪-৫ ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছাচ্ছে। নির্ধারিত সূচীর ১-২ ঘন্টা দেরিতে চলাচল করছে ট্রেনগুলো। এদিকে ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।…
-

গুগল দেখে গাইবান্ধায় বিদ্যালয় বন্ধ
সিসি নিউজ ডেস্ক।। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা গাইবান্ধা। রংপুর আবহাওয়া অফিস বলছে, আজ সোমবার সকাল ৯টায় গাইবান্ধার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এরই মধ্যেই গাইবান্ধা জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। সরকারি নির্দেশনা অনুযায়ী, কোনো জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে আলোচনা…
-

শীতে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হবে সকাল ১০টায়
সিসি নিউজ ডেস্ক।। শৈত্যপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ক্লাস শুরু হবে সকাল ১০টায়। এ নির্দেশনা বহাল থাকবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। আজ সোমবার প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়–১) মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়। নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের…
-

মাউশির সিদ্ধান্ত বদল, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক স্কুল বন্ধ
সিসি নিউজ ডেস্ক।। যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় মাউশির সহকারী পরিচালক এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। এর আগে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে…
-

সৈয়দপুরে ইকু গ্রুপের কম্বল পেল শীতার্তরা
সিসি নিউজ।। শিল্প পরিবার ইকু গ্রুপের এক হাজার কম্বল পেল নীলফামারীর সৈয়দপুরের শীতার্ত মানুষ। রোববার দুপুরে (৩০ জানুয়ারি) স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ সৈয়দপুরের সহযোগিতায় শহরের ফাইভ স্টার মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম। তাঁকে সহযোগিতা করেন সংযোগ সৈয়দপুরের আহবায়ক ইরফান আলম ইকু, সদস্য সচিব নওশাদ…
-

শীতের আগমনী বার্তায় ব্যস্ততা বেড়েছে কাপড় ব্যবসায়ীদের
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ।। কড়া নাড়ছে শীত। ঋতু শরৎকে বিদায় দিয়ে হেমন্তকে বরণ করেছে প্রকৃতি। সকালের শুরুতেই দেখা মিলছে সবুজ প্রকৃতির মাঝে হেমন্তের শিশির বিন্দু। এই শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সারা দিন রোদের রাজত্ব শেষে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে তাপমাত্রা। ভোরের দিকে চাদর বিছিয়ে দিচ্ছে কুয়াশা। তবে এখনো জেঁকে বসেনি…