সৈয়দপুরে ইকু গ্রুপের কম্বল পেল শীতার্তরা

সিসি নিউজ।। শিল্প পরিবার ইকু গ্রুপের এক হাজার কম্বল পেল নীলফামারীর সৈয়দপুরের শীতার্ত মানুষ। রোববার দুপুরে (৩০ জানুয়ারি) স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ সৈয়দপুরের সহযোগিতায় শহরের ফাইভ স্টার মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম। তাঁকে সহযোগিতা করেন সংযোগ সৈয়দপুরের আহবায়ক ইরফান আলম ইকু, সদস্য সচিব নওশাদ আনসারী, সদস্য রানী আকতার, সামিউল আলিম, আজহারুল ইসলাম রাজা, ফেরদৌস অপূর্ব প্রমুখ।

সৈয়দপুর শহরের বস্তি এলাকার দুস্থ ও শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। শহরের হাতিখানা অবাঙালি ক্যাম্পের বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, এই তীব্র শীতে কম্বল পেয়ে আমার মতো অনেক গরিব মানুষের উপকার হয়েছে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *