• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নামল ৮.৪ ডিগ্রিতে

সিসি নিউজ ডেস্ক।। চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় জবুথবু দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। আজ রোববার সকাল ৯টায় জেলার সর্বশেষ উপজেলা তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

তবে সকাল থেকে সূর্যের মুখ দেখা গেলেও ছিল না উত্তাপ। শীতল বাতাসে কাবু এ এলাকার জনপদ।

তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন, তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়। তিনি বলেন, ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসাবে পঞ্চগড়ের ওপর দিয়ে এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে। গতকাল এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

অপরদিকে সৈয়দপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে এ অঞ্চলের শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে শহরের অস্থায়ী শীতের দোকানগুলোতে ক্রেতাদের ভীড় পরিলক্ষিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ