• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপিতে যোগ দিলেন ইউনিয়ন পরিষদের সাবেক তিন চেয়ারম্যান

সিসি নিউজ।। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন নীলফামারীর সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
রবিবার (১১ জানুয়ারী) রাত নয়টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর আহবায়ক ও নীলফামারী-০২ আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বিএনপি যোগ দেন তারা।
যোগদানকারী তিন সাবেক জনপ্রতিনিধি হলেন সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের আসাফুদদৌলা খোকন, কুন্দপুকুর ইউনিয়নের শাহজাহান আলী চৌধুরী ও চড়াইখোলা ইউনিয়নের মোশাররফ হোসেন বসুনিয়া মানিক।
আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগ দিয়ে শাহজাহান আলী চৌধুরী বলেন, বিএনপির মত একটি বড় দলে যোগদান করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর তার প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা সেটি অহংকার করার মত। আমি সেই দলে যোগ দিয়েছি।
আগামীকাল থেকে আমি আমার ইউনিয়নের প্রতিটি এলাকায় গিয়ে ধানের শীষে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানানো।
এ্যাব’র আহবায়ক ও নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, আমি তৃণমুলে গিয়ে মানুষের যে অভুতপুর্ব সাড়া পেয়েছি এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, একজন এমপি শুধু দলের নয় সব মানুষের। সবাই মিলে নীলফামারীকে এগিয়ে নিয়ে যেতে চাই। পরে যোগদানকারী তিন সাবেক চেয়ারম্যানকে মিষ্টিমুখ করান প্রকৌশলী তুহিন।
জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ