• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রেনের নিচে দুই শিশুকে নিয়ে ঝাঁপ মায়ের, প্রাণ গেল তিনজনেরই

সিসি নিউজ ডেস্ক।। গাজীপুরে দুই শিশুকে সঙ্গে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দিয়েছেন এক নারী। এতে তিনজনেই মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) আনুমানিক বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পুবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের পুবাইল রেলস্টেশনসংলগ্ন নয়নপাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। নিহত দুই শিশু মালারই সন্তান বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে শিশু দুটির নাম ও বয়স জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নয়নপাড়া ফটপাড় এলাকায় মালা বেগম তাঁর দুই শিশুকে নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি চলন্ত ট্রেন কাছাকাছি এলে তিনি শিশুদের নিয়ে লাইনের ওপর ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই শিশুর মৃত্যু হয়। ভয়াবহ এ দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সাময়িক সময়ের জন্য ওই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘এক নারী তাঁর দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ