• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরের ২২৫ পরিবার পেল রমজানের খাদ্য সামগ্রী

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে মুসলিম এইডের সহায়তায় ও উদ্দীপনের উদ্যোগে ২২৫টি পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে কামারপুকুর ডিগ্রি কলেজ মাঠে সৈয়দপুর উপজেলার ওইসব হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, আলু, ভোজ্য তেল, পেঁয়াজ, মসুর ডাল, লবন, খেজুর, মুড়ি, ছোলা বুট, লুডুস ইত্যাদি।
কামারপুকুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসিমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রমজানের এসব খাদ্য সামগ্রী দরিদ্র পরিবারের উপস্থিত সদস্যদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মুসলিম এইডের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রসেনজিৎ রায়, উদ্দীপনের সিনিয়র এ্যাসিসটেন্ট ডিরেক্টর মাহবুল আলম, নীলফামারীর আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল আউয়াল প্রমুখ।
উদ্দীপনের সিনিয়র এ্যাসিসটেন্ট ডিরেক্টর মাহবুল আলম বলেন, মুসলিম এইডের আর্থিক সহায়তায় সৈয়দপুরের ২২৫টি হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করছে উদ্দীপন। দরিদ্র এসব পরিবার রোজা পালন করছেন কিন্তু আর্থিক সংকটের কারণে ভালো খাবার খেতে পারছে না। এই দারিদ্রতার কথা চিন্তা করে উদ্দীপন এগিয়ে আসছে তাদেরকে সহায়তা করতে। অল্প সংখ্যক পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হলেও এর মাধ্যমে সমাজের বিত্তবান মানুষরা বিশেষ করে রমজানে এসব দরিদ্রদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।
মুসলিম এইডের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রসেনজিৎ রায় বলেন, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল লক্ষ। রমজান মাসের শুরুতেই সৈয়দপুরের ২২৫ হতদরিদ্র পরিবারের মাঝে রমজানে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। তিনি বলেন, মুসলিম এইড সবসময়ই সুবিধাবঞ্চিত, অসহায় ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। রমজানে খাদ্য সামগ্রী বিতরণের মতো শীতবস্ত্র ও কুরবানী ঈদে মাংস বিতরণের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সৈয়দপুরের দুই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় মুসলিম এইড ও উদ্দীপনের কর্মকর্তাকে অশেষ ধন্যবাদ জানান বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি কামারপুকুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসিমা খাতুন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ