• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রেনে স্বর্ণালংকারের ব্যাগ রেখে নেমে যান যাত্রী, ৯৯৯-এ কল করে উদ্ধার

সিসি নিউজ ডেস্ক।। ট্রেনে ফেলে আসা স্বর্ণের গয়নাসহ একটি ট্রাভেল ব্যাগ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশের সহযোগিতায় ব্যাগটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

আজ বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, জামালপুর রেলস্টেশন থেকে মারুফ হোসেন মুন্না নামের এক যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে তিনি জয়দেবপুর থেকে উঠে জামালপুর স্টেশনে নেমে পড়েন। কিন্তু ভুলবশত তাঁর ট্রাভেল ব্যাগটি ট্রেনের ‘ঘ’ বগির ৩২ নম্বর সিটের ওপরের তাকে রেখে নেমে যান।

মারুফ হোসেন মুন্না আরও জানান, ব্যাগের ভেতরে নতুন বানানো এক জোড়া স্বর্ণের কানের দুল, এক জোড়া রুপার পায়ের মল, প্রয়োজনীয় কাগজপত্র ও কাপড়চোপড় রয়েছে। ব্যাগটি উদ্ধারে সহায়তার জন্য তিনি ৯৯৯-এর কাছে অনুরোধ জানান।

৯৯৯ কলটেকার কনস্টেবল তুষার মামুন কলটি গ্রহণ করে বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ থানায় জানালে ব্যাগটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই হরলাল রায়।

পরে সংবাদ পেয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার একটি দল ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছালে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে কলারকে বিষয়টি জানানো হলে তিনি দেওয়ানগঞ্জ রেলওয়ে থানা থেকে ব্যাগটি বুঝে নেন। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ