• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক।। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) ও সামির হোসেন (২৪) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়ার আকতার হোসেনের ছেলে এবং সামির দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। তারা দুজনেই আপন খালাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর দুই যুবক ছবি তুলছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি সেতুতে চলে এলে তারা ট্রেনের ধাক্কায় আহত হন। এতে একজন ঘটনাস্থলেই ফয়সাল কবির মারা যান। আহত অপর যুবক সামিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। ওই যুবকেরা নীল রঙের একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে এসেছিলেন।

হতাহতের তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ