• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন |

সৈয়দপুরে বাস যাত্রীর স্কুল ব্যাগ থেকে ৪৮০০ পিস ইয়াবা উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ৪ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ খালেকুল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার রাতে (২৮ মার্চ) জেলার সৈয়দপুর শহরের ওয়াপদা মোড়ে পঞ্চগড় অভিমুখী যাত্রীবাহি একটি বাস থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
খালেকুল ঠাঁকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি নয়া দলুয়া এলাকার মোহাম্মদ আসলামের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পঞ্চগড় অভিমুখী প্রিয়ম বাসে তল্লাশী চালানো হয়। এ সময় তার পিঠে থাকা স্কুল ব্যাগে রাখা ৪ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ