• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাড়ির পাশে মিলল নিখোঁজ শিশুর লাশ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের চিলমারীতে দুই বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিলমারী মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন। নিহত আয়শা খাতুন ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।

গ্রামবাসীরা বলেন, সকাল ৯টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমরা শুনতে পাই। তারপরে সকলে মিলে বিভিন্ন ভাবে আত্মীয়-স্বজন, বন্ধুদেরকেও খোজ খবর নেওয়ার জন্য অনুরোধ করি। এমনকি বিভিন্ন এলাকায় তারা এই হারিয়ে যাওয়া শিশুটির সন্ধান নিতেও ব্যর্থ হন। অবশেষে নিখোঁজ হওয়া শিশু আয়শা সিদ্দিকার মরদেহ তার বাড়ীর পার্শ্বের ফাকা স্থানে বাঁশের কঞ্চির উপর পড়ে থাকা অবস্থায় গ্রামবাসীরা দেখতে পায়।

পুলিশ জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে মাচাবান্ধা সাহাপাড়া এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের ২বছর বয়সী মেয়ে আয়শা সিদ্দিকা নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর পরই এলাকায় ব্যাপক অনুসন্ধানের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। তার পরেও শিশুটির সন্ধান না পেলে এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়েছে। দীর্ঘ সময় খোঁজ-খুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে বাড়ীর পাশের একটি ফাকা জায়গায় বাঁশের কঞ্চির উপরে পড়ে থাকা শিশু আয়শার নিথর দেহ দেখতে পায় স্থানীয়রা।  শিশুটির একটি চোখসহ শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে।

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, আয়শা সিদ্দিকা নামে ২বছর বয়সের একটি শিশু শুক্রবার সকাল ১০টায় নিখোজ হয়েছে। ঐ দিন রাত ১০টার দিকে বাড়ীর পার্শ্বের একটি ফাকা জায়গায় বাঁশের কঞ্চির উপরে শিশুটির মরদেহ পাওয়া গেছে। তার একটি চোখসহ শরীরে কিছু ক্ষতচিহ্ন পরিলক্ষিত হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ