সিসি নিউজ।। নীলফামারীতে ২ লাখ ১০ হাজার ২৬৯ জন শিশুকে শুরু হাম-রুবেলার টিকাদান শুরু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে শহরের ইপিআই ভবনে ওই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, সিভিল সার্জন মো. আব্দুর রাজ্জাক, নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক প্রমুখ।
সিভিল সার্জন মো. আব্দুর রাজ্জাক জানান, আজ সোমবার থেকে ১০ মে পর্যন্ত গোটা জেলায় এ কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ করে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। জেলার ৬ উপজেলা মোট ১ হাজার ৬১৬টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।