• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে নিজ শোয়ার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগালো অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বেলা আড়াইটার সময় উপজেলার কামারপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় এই ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম নাঈম (২৭)। সে ওই এলাকার মৃত মুখলেসুর রহমানের ছেলে।

পরিবারের দাবি গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে তারা কোন কিছু জানাতে পারেনি। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারীর জেলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যু মামলা হবে। পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ