• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেওয়া সৈয়দপুরের গৃহবধূ বীথি মারা গেছে

সিসি নিউজ।। অবশেষে মারা গেল নীলফামারী জেলা শহরের গাছবাড়ী এলাকায় স্বামী কর্তৃক পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ঝলসে দেওয়া সেই গৃহবধূ বীথি আক্তার (২৫)। নিহত গৃহবধূ জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নিজামের চৌপথী এলাকার বড়বাড়ি গ্রামের বাবুল হোসেনের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, ঢাকায় ন্যাশনাল বার্ন ইউনিট হাসপাতালে এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ শুক্রবার (১৫ মে) বিকাল তিনটায় মৃত্যুবরণ করে বীথি। কাল শনিবার (১৭ মে) বাবার বাড়িতে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। আগুন লাগানোর ঘটনাটি ঘটেছে গত ৯ মে রাত ৮ টায়। ঘটনার পর থেকে ঘাতক স্বামী সাজু খান (৩৫) পলাতক রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ৫ বছর আগে বীথি আক্তারের বিয়ে হয়েছে একই উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী জামবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে সাজু খানের সাথে। তাদের আব্দুর রহমান নামের ৩ বছর বয়সী একটা সন্তান আছে। স্বামী সাজু খান পেশায় একজন মাহিন্দ্রা ট্রাক্টর মেকানিক। স্ত্রী সন্তানসহ সাজু খান নীলফামারীর গাছবাড়ি এলাকায় ইকবাল হোসেনের বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।

ঘটনার রাতে পারিবারিক কলহের জেরে বীথিকে সাজু পেট্রোল দিয়ে শরীরে আগুন লাগিয়ে ভাড়া বাড়ির গেটে তালা দিয়ে ছেলেকে নিয়ে পালিয়ে যায়। প্রতিবেশী নাজমিন বেগম আগুন দেখে চিৎকার করলে লোকজন ছুটে এসে ঝলসানো অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে। প্রথমে নীলফামারী সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ায় ঢাকায় ন্যাশনাল বার্ণ ইউনিটে নেওয়া হয়। সেখানে ৫ দিন চিকিৎসার পর আজ মারা যায় বীথি আক্তার। এ ঘটনায় নীলফামারী সদর থানায় মামলা হয়েছে। এদিকে পলাতক স্বামী সাজু খান গোপনে তার এক বন্ধুকে দিয়ে ছেলে আব্দুর রহমানকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে।

বীথির মা মাসুদা আক্তার বলেন, বিয়ের পর থেকেই সাজু খান ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য বীথিকে নানাভাবে নির্যাতন করে আসছে। আমরা মেয়ের সুখের কথা চিন্তা করে সাধ্যমতো আর্থিক সহযোগিতা করেছি। তারপরও মেয়ের জামাই ভালো হয়নি। শেষে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে মেয়েটিকে পুড়িয়ে মেরে ফেললো।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান সিসি নিউজকে জানান, নিহত বীথির চাচা লোকমান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বীথির স্বামী সাজু খান পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ