• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পার্কিং চার্জ কমানোর দাবিতে সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও

সিসি নিউজ।। বার্ষিক পার্কিং চার্জ কমানোর দাবিতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও করেছেন অটোরিকশা, ভ্যান ও ইজি বাইকের মালিক ও চালকরা। এসময় বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপিও প্রদান করেছেন তারা। আজ সোমবার বেলা ১১টার দিকে সৈয়দপুর পৌরসভা কার্যালয় চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে এ শতাধিক শ্রমিক ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। পরে তারা পৌর কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তারা সৈয়দপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা, ভ্যান, ইজি বাইক ও মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। সীমিত আয়ের কারণে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করাই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই সৈয়দপুর পৌরসভায় বার্ষিক পার্কিং চার্জ ২ হাজার টাকা নির্ধারণ করায় তারা অতিরিক্ত আর্থিক চাপে পড়েছেন।
তাদের দাবি, নীলফামারী সদরসহ জেলার অন্যান্য পৌরসভায় একই ধরনের যানবাহনের বার্ষিক পার্কিং চার্জ এক হাজার টাকা হলেও শুধুমাত্র সৈয়দপুর পৌরসভায় দুই হাজার টাকা আদায় করা হচ্ছে, যা বৈষম্যমূলক এবং স্বল্প আয়ের শ্রমিকদের জন্য কষ্টসাধ্য।
শ্রমিক নেতারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অতিরিক্ত পার্কিং চার্জ পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সৈয়দপুর পৌরসভার বার্ষিক পার্কিং চার্জ দুই হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা নির্ধারণ করতে হবে। দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ