• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্রিকেট একাডেমি পেল নতুন অনুশীলন নেট

সিসি নিউজ।। সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল স্থানীয় ন্যাশনাল ক্রিকেট একাডেমির অনুশীলন মাঠ। ভেঙে পড়েছিল প্র্যাকটিসের নেট ও খুঁটি। ফলে উক্ত একাডেমির ক্রিকেটাদের অনুশীলন পুরোপুরি বন্ধ হয়ে যায়। অবশেষে সেই ক্ষতি কাটিয়ে উঠতে একাডেমির পাশে দাঁড়িয়েছে উপজেলা পরিষদ।

​আজ বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে একাডেমির হাতে নতুন নেট (১০০×১৪) অনুশীলন নেট তুলে দেওয়া হয়। ​নতুন নেট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে একাডেমির তরুণ কর্মকর্তারা। একাডেমির কোচ নওশাদ ও হ্যাপি বলেন, “ঝড়ের পর মাঠের যে অবস্থা হয়েছিল, তাতে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। নতুন এই নেট পাওয়ায় ছেলেরা আবার মাঠে ফিরতে পারবে এবং তাদের নিয়মিত অনুশীলন শুরু করতে পারবে। উপজেলা পরিষদ এই বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

​অনুশীলন নেট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা প্রকৌশলী এসএম আলী রেজা রাজু, ক্রীড়া সংগঠক মোক্তার সিদ্দিকী, ক্রীড়া অনুরাগী এহতেশামুল হক সানিসহ একাডমির কোচ ও খেলোয়াড়বৃন্দ। তারা আশা প্রকাশ করেন এই সহায়তার ফলে এলাকার ক্রীড়া পরিবেশ আবার প্রাণবন্ত হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ