• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিশ্বকাপ ফাইনাল: সৈয়দপুরে আর্জেন্টিনার সমর্থকদের অর্ধ শতাধিক স্থানে বড় পর্দা ও ভূরিভোজ

সিসি নিউজ।। ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে সৈয়দপুরে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। প্রিয় দল আর্জেন্টিনার জয় প্রত্যাশায় জেলার অন্তত ৫০টি স্থানে বড় পর্দায় খেলা দেখা, ভূরিভোজ ও প্রীতিভোজের আয়োজন করেছেন সমর্থকেরা। আজ রোববার দিবাগত রাত ১টায় ফাইনাল খেলা উপলক্ষে সৈয়দপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লায় এসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মাঠপর্যায়ে বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জেলার অন্তত ৫০টি স্থানে বড় পর্দায় খেলা দেখা এবং ভূরিভোজ আয়োজনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন স্থানে গান-বাজনা ও ব্যান্ড দলের ব্যবস্থাও রয়েছে। কোথাও খিচুড়ির আয়োজন করা হয়েছে।

সবচেয়ে বড় আয়োজন করেছে সৈয়দপুর পৌরসভার পাঁচমাথা মোড়ে। পৌর প্রশাসকের উদ্যোগে দর্শকের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শহরের মিস্ত্রি পাড়া, বাঁশবাড়ি, বাবু পাড়া, জসিম বাজার, কয়ানিজ পাড়া, মুন্সিপাড়া, নয়াবাজার, নিচু কলোনি, গোলাহাট, ঢেলাপির, বন্ধন কনভেনশন হল, তামান্না সিনেমা হল, সৈয়দপুর প্লাজা সহ অর্ধ শতাধিক স্থানে বড় পর্দার আয়োজন করেছে।

মহিলা কলেজ মোড় ও নিমবাগানে আর্জেন্টিনা ফ্যান ক্লাব বড় পর্দায় খেলা দেখানোর পাশাপাশি কয়েক শ মানুষের জন্য খিচুড়ির ব্যবস্থা করেছে।

শহরের ক্রীড়া অনুরাগী এহতেশামুল হক সানি বলেন, এবার সৈয়দপুরে আর্জেন্টিনার সমর্থকদের আয়োজন অতীতের যেকোনো সময়ের চেয়ে বড়। ফুটবলকে কেন্দ্র করে এটি এখন সামাজিক মিলনমেলায় পরিণত হয়েছে।

খাতামধুপুর ইউনিয়নের হাজারীহাটের আর্জেন্টিনা সমর্থক শরিফুল ইসলাম বলেন, ফুটবলের সবচেয়ে বড় শক্তি মানুষকে একত্র করা। খেলা উপলক্ষে গ্রামের মানুষ একসঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন, এটিই সবচেয়ে বড় প্রাপ্তি।

সৈয়দপুর পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা সিসি নিউজকে বলেন, সকলে মিলে ফুটবল খেলা দেখার আনন্দটাই আলাদা। তাই শহরের পাঁচমাথা মোড়ে বড় পর্দার আয়োজন করা হয়েছে। বিভিন্ন পেশাজীবীর মানুষ একত্রিত হয়ে এ খেলা দেখবে এমনটাই আশা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ