• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মাদকবিরোধীর কুইজ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারী সৈয়দপুরে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা, র‍্যালি, কুইজ প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পরিবার দুপুরে স্থানীয় রেলওয়ে মুর্তজা ইনস্টিটিউট  মিলনায়তনে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর সহযোগিতায় ছাত্রবন্ধন সোসাইটির নামের সংগঠন এসব অনুষ্ঠানের আয়োজন করে। এতে সৈয়দপুর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ শাতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন, নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর অর্পন কুমার ভট্টাচার্য, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, দৈনিক আলপনের নির্বাহী সম্পাদক কাজী জাহিদ, নীলফামারী জজ কোর্টের অ্যাডভোকেট ও ছাত্রবন্ধন সোসাইটির উপদেষ্টা  গোলাম রব্বানী এবং আজকের পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি ও ছাত্রবন্ধন সোসাইটির উপদেষ্টা রেজা মাহমুদ। সভাপতিত্ব করেন ছাত্রবন্ধন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আপন ইসলাম। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রিহাদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর থানার উপ-পরিদর্শক আমির হোসেন ও জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর কমিটির সেক্রেটারি ও আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক ওয়াজেদ আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকাসক্তি সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সবাই মাদকবিরোধী শপথ গ্রহণ করেন। এর আগে  মাদকবিরোধী সচেনতামূলক একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থল মিলিত হয়। এরপর সেখানে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মাদক সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সঠিক দেওয়ায় ১০ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসাবে নির্বাচিত করা হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। এ সময় ছাত্রবন্ধন সোসাইটির অনান্য নেতৃবৃন্দসহ সকল সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ