• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিকের আড়াই লাখ টাকা জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্হ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না এবং সংরক্ষন করার দায়ে দুই হোটেল ব্যবসায়ীকে ২ লাখ ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৪ আগষ্ট) বিকেল ৪টার দিকে শহরের পাঁচমাথা মোড়ে অবস্থিত তাজির উদ্দিন গ্রান্ড হোটেল ও আল সামস্ হোটেল এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তাজির উদ্দিন গ্রান্ড হোটেলের মালিক বখতিয়ার রহমান অভিযোগ স্বীকার করেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন২০০৭এর ৫৩ ধারায় তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আল সামস্ হোটেল এর মালিক আলাউদ্দিনকে ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন।
তিনি বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে ।খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন মন্তব্য করেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে। খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ