• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো স্কুলছাত্রীর বাল্যবিয়ে

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুলপড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামে এ ঘটনা ঘটে।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়েটি বন্ধ করেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার শ্বাষকান্দর গ্রামের আনাশা পাড়ার মো. সাদেকুল ইসলামের স্কুলপড়ুয়া কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়েকে ঘিরে বাড়িতে প্যান্ডেল ও মঞ্চ তৈরি করে দিনব্যাপী আত্মীয়-স্বজনদের দাওয়াত অনুষ্ঠান চলছিল। শুক্রবার রাতে বরযাত্রী আসার কথা ছিল।

এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন পুলিশসহ সেখানে উপস্থিত হন। পরে কনের বয়স প্রমানের গড়মিল পাওয়ায় বিয়ে বন্ধের নির্দেশ দেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিশোরীর পরিবারের কাছ থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না-এ মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা সিসি নিউজকে জানান, বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। রাতে বিয়ের অনুষ্ঠানের সময় নির্ধারণ করা ছিল। দিনে আত্মীয়-স্বজনদের দাওয়াত অনুষ্ঠান চলছিল।

সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন সিসি নিউজকে জানান, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ওই কিশোরীর স্কুল নিবন্ধনে জন্ম তারিখ ২০১২ সাল উল্লেখ রয়েছে। অপরদিকে এক সপ্তাহ আগে প্রাপ্ত জন্মনিবন্ধনে জন্ম তারিখ ২০০৮ সাল রয়েছে। এ কারনে কিশোরীর বাবাকে সঠিক জন্ম তারিখ নির্ধারন করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ