পোষাক শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক মিয়ার দাফন সম্পন্ন

গাইবান্ধা প্রতিনিধি।। ঢাকার গাজীপুরে পোষাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত চিকিৎসাধীন অবস্থায় নিহত তৌফিক মিয়া দাফন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টার দিকে গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়ায় জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
তিনি ওই গ্রামের মৃত তবি খাঁর ছেলে। রাতেই ঢাকার গাজীপুর অ্যাম্বলেন্সে করে তার গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছে।

এর আগে মঙ্গলবার সকালের দিকে ঢাকার গাজীপুরের বাংলাবাজার এলাকায় সিং জিং জাপান হাসপাতালে মারা যান। তিনি গাজীপুরের মিজ্জাপুর মাস্টার বাড়ীর এলাকায় লায়লা স্টাইল গার্মেন্টেসে লেম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তৌফিকের বাবা ২০১৯ সালে মারা যান। অভাবের সংসারে হাল ধরতে লেখাপড়া বাদ দিয়ে অদুরে ঢাকার গাজীপুরে যান। সেখানে গিয়ে তিনি একটি গার্মেন্টেসে পোষাক শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। চলমান গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনে তিনি অংশ নেন। আন্দোলনের একপর্যায়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় আন্দোলন দমনকারীরা। এ সময় সংঘর্ষ ও হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করলে তৌফিকের ওপর চড়াও হয় হামলাকারীরা। তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে আন্দোলনরত অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ঢাকার গাজীপুর থেকে মঙ্গলবার রাত এগারটার দিকে তার গ্রামে বাড়িতে পৌঁছিলে,নিহতের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে।


by