জয়পুরহাটে নিকাহ নিবন্ধকদের কর্ম এলাকায় সংকুচিত করার প্রতিবাদে কর্মবিরতি পালন

জয়পুরহাট প্রতিনিধি।। বিয়ে নিবন্ধকদের কর্ম এলাকা সংকুচিত করে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নতুন করে নিকাহ নিবন্ধক নিয়োগের সরকারি খসড়া সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটে কর্মবিরতি পালন করছেন নিকাহ নিবন্ধকরা। আজ সোমবার বেলা ১১ টা থেকে অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতি পালনের ঘোষনা দেন।

কর্ম বিরতি পালন করে বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক আ ন ম রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রউফ, প্রচার সম্পাদক মহিউদ্দিন, কাজী সমিতির নেতা আশরাফ আলী সিদ্দিকী ও নাজমুস সাদাত প্রমূখ।

বক্তারা বলেন , বর্তমানে জয়পুরহাট জেলায় দায়িত্ব পালন করছেন ৩৫ জন নিকাহ নিবন্ধক। তবে প্রস্তাবিত সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আরও একজন করে নিকাহ নিবন্ধক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এতে বিদ্যমান নিবন্ধকদের কর্ম এলাকা আরও সংকুচিত হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

নিকাহ নিবন্ধকদের দাবি, এমনিতেই বিয়ে নিবন্ধনের সংখ্যা ও আয় কম। এর মধ্যে নতুন করে নিবন্ধক নিয়োগ করা হলে তাদের আয় আরও কমে যাবে। পাশাপাশি একজনের কর্ম এলাকায় অন্যজন প্রবেশ করলে তৈরি হতে পারে পেশাগত বিরোধ। যার প্রভাব পড়তে পারে সামাজিক পরিবেশেও।


Posted

in

,

by