Category: শিক্ষাঙ্গন
-

আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
সিসি নিউজ ডেস্ক।। ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ মে পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। ফি জমা দেওয়া যাবে ৭ মে পর্যন্ত। তবে পরিশোধ করতে…
-

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
সিসি নিউজ ডেস্ক।। চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে ১৫ আগস্টের মধ্যে। আজ বুধবার পরীক্ষার সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এতে স্বাক্ষর করেন আন্তশিক্ষা কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস…
-

প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর: শিক্ষামন্ত্রী
সিসি নিউজ ডেস্ক।। প্রশ্নপত্র ফাঁস করলে ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁস করলে মিনিমাম পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে ১৯৮০ অ্যাক্ট, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, সেটিকে আমি আবার মডিফাই করছি এবং এটা পার্লামেন্টে ওঠাচ্ছি। কারণ, প্রশ্নপত্র…
-

এমপিরা সবাই রাজনীতি করলে শিক্ষার পরিবেশ থাকবে না: দিনাজপুরে শিক্ষামন্ত্রী
সিসি নিউজ ডেস্ক।। এমপিরা সবাই রাজনীতি করলে শিক্ষার পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘যদি শিক্ষক নিয়োগে আমাদের কোনো দুর্বলতা থেকে থাকে, আর এমপিরা যদি সকলে মিলে রাজনীতি করেন, তাহলে শিক্ষার পরিবেশ থাকবে না। আমরা সকলে চাই আগামীর বাংলাদেশ; এর কারিগর হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।’ আজ…
-

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তির দ্বিতল নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল দশটায় উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাঙ্গালীপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিদ্যালয় চত্বরে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন নীলফামারী – ৪…
-

মাধ্যমিক ও কলেজ পর্যায়ে রানার আপ সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
সিসি নিউজ।। একাডেমিক ও সহপাঠ কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে মাধ্যমিক ও কলেজ দুই পর্যায়ে সারাদেশের দ্বিতীয় রানার আপ হয়েছে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। সেনা সদর জিএস শাখা (শিক্ষা পরিদপ্তর) ঢাকা সেনানিবাস পরিচালিত দেশের ৩৪টি ক্যান্টনমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দ্বিতীয় রানার আপ হওয়ার এই কৃতিত্ব অর্জন…
-

হেলমেট পরে পরীক্ষায় বসলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
সিসি নিউজ ডেস্ক।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই আতঙ্কে অনেক শিক্ষার্থী এখন হেলমেট পরে ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছেন। গতকাল বুধবার সকালে গণিত বিভাগের ক্লাস চলাকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর…
-

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস
সিসি নিউজ ডেস্ক।। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে পড়াশোনার গতি সচল রাখতে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সপ্তাহে তিন দিন হবে অনলাইনে এবং বাকি তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে ক্লাস হবে। মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে হওয়া এক যৌথসভায় এ সিদ্ধান্ত নেন। যে কোনো সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন…
-

এইচএসসি পরীক্ষা ৭ জুন থেকে শুরু
সিসি নিউজ ডেস্ক।। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩০ মার্চ) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। এর আগে গতকাল রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক…
-

এসএসসি পরীক্ষা: ১০ দফা জরুরি নির্দেশনা মাউশির
সিসি নিউজ ডেস্ক।। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশব্যাপী কঠোর প্রস্তুতি নিয়েছে সরকার। পরীক্ষাকেন্দ্রে অনিয়ম রোধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে একগুচ্ছ বাধ্যতামূলক নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত শনিবার ২৮ জানুয়ারি মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি এম আব্দুল হান্নানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা…
-

টানা ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা
সিসি নিউজ ডেস্ক।। পবিত্র রমজান মাসের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০ শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন…
-

নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ২৬৪ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান
সিসি নিউজ।। নীলফামারীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২৬৪ জনকে সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। আজ বুধবার বিকেলে (১১ মার্চ) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেককে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত…
-

ঈদের ছুটিতে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ
সিসি নিউজ ডেস্ক।। পবিত্র ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও পবিত্র শব-ই- কদর উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ…
-

‘জ্বালানি সাশ্রয়ে’ সোমবার থেকেই সব বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু
সিসি নিউজ ডেস্ক।। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘিরে সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার থেকেই পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়। নির্দেশনাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয়…
-

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত
সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, জেলার মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বর্তমান ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করারও প্রক্রিয়া চলছে। আজ রোববার (১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয়…
-

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না
সিসি নিউজ ডেস্ক।। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কেউ অন্য পেশায় যুক্ত থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ…
-

নীলফামারীতে ২৫ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ
সিসি নিউজ।। নীলফামারীতে ২৫ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা সদরের ফুলতলা বহুমুখি উচ্চ বিদ্যালয় চত্বরে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। সরকারের বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহযোগিতায় এসব বাইসাইকেল বিতরণ করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)। বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেন প্রধান অতিথি জেলা সমাজসেবা অধিদপ্তরের…
-

বুধবার জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
সিসি নিউজ ডেস্ক।। চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) ফল আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। এদিন বেলা ১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। দুইভাবে এ ফলাফল দেখা যাবে। জানা গেছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা…
-

রমজানে বন্ধই থাকছে বিদ্যালয়
সিসি নিউজ ডেস্ক।। ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর পবিত্র রমজানের মাসের পুরোটাই সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার রাতে এ সিদ্ধান্ত জানিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এই তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাস…
-

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
সিসি নিউজ ডেস্ক।। পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা…