Tag: ছাত্রদল
-

অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সোমবার রাত ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। নিহত জিসান কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাকারা…
-

নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয়ে ছাত্রদল
সিসি নিউজ ডেস্ক।। নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের পক্ষ নিয়ে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন তারা। পুলিশ জানায়, সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট…
-

ডেঙ্গু প্রতিরোধে নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
সিসি নিউজ।। নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নীলফামারী সরকারি কলেজে ছাত্রদল শাখা। রোববার দুপুরে কলেজ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন ওই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সোলায়মান আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের আহবায়ক মো. পায়েলুজ্জামান, জেষ্ঠ যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, সদস্য সচিব রাইসুল ইসলাম…
-

‘বিরোধীদলে থাকতেই সাংবাদিকদের ওপর জামায়াতের হামলা উদ্বেগজনক’
সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একাধিক গণমাধ্যমকর্মীর ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলা ও লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৩ জুন) যৌথ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, সকালে ধানমন্ডি-৩২ এলাকায় ‘দৈনিক সকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান…
-

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক সোহেল
কুড়িগ্রাম প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে। ঘোষিত কমিটিতে মোঃ আশরাফুল হক বিপুলকে সভাপতি এবং মোঃ সোহেল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া সিনিয়র…
-

গণভোটের পক্ষে পোস্ট: বহিষ্কার হলেন ছাত্রদল নেতা
সিসি নিউজ ডেস্ক।। সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) গণভোটের পক্ষে পোস্ট দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যে দল থেকে বহিষ্কার হলেন রাকিবুল হাসান নামের এক ছাত্রদল নেতা। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। আজ সোমবার জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি এবং…
-

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন
সিসি নিউজ ডেস্ক।। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শাখা ছাত্রদল আয়োজিত পূর্বঘোষিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। মানববন্ধনে শাখা ছাত্রদলের…
-

রাকসু নির্বাচন: ছাত্রদলের দাবির মুখে ভোট পিছিয়ে ১৬ অক্টোবর
সিসি নিউজ ডেস্ক।। ছাত্রদলের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর ধার্য করা হয়েছে। রাকসু নির্বাচন পেছানোর দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান। বিজ্ঞপ্তিতে নির্বাচন পেছানোর দুটি কারণ…
-

ডাকসুর ছাত্রদলের প্যানেলে আবিদ-হামিম
সিসি নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে…
-

ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীর শাস্তির দাবীতে নীলফামারীতে মানববন্ধন
সিসি নিউজ।। বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ সোমবার ২১ এপ্রিল বেলা ১১টায় নীলফামারী সরকারী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে অধ্যক্ষের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোজাম্মেল…
-

শিক্ষার্থীর ওপর শিবিরের হামলা ও রগ কাটার প্রচেষ্টার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সিসি নিউজ ডেস্ক।। সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থীর ওপর শিবিরের হামলা ও রগ কাটার প্রচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দাও জানায় তারা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হয়ে ডাস…
-

নীলফামারীতে ছাত্রদলের ’মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত
সিসি নিউজ।। নীলফামারীতে ছাত্রদলের ’মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশে বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সরকারি কলেজ চত্বরে ছাত্রদলের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচার দাবি করা হয়। এসময় বক্তৃতা দেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলার ছাত্রদলের…
-

ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ, সম্পাদক আরিফ
সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৩ সদস্যের এ আংশিক কমিটিতে খোরশেদ আলম সোহেলকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খোরশেদ আলম সোহেল আরবি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী।…