• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ, সম্পাদক আরিফ

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৩ সদস্যের এ আংশিক কমিটিতে খোরশেদ আলম সোহেলকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খোরশেদ আলম সোহেল আরবি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী। তাঁর বাড়ি চাঁদপুর। আর আরিফুল ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী। তাঁর বাড়ি ময়মনসিংহ। উভয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এলোটেড শিক্ষার্থী।

নতুন কমিটিতে ইজাজুল কবির রয়েলকে সিনিয়র সহসভাপতি, মুমিনুল ইসলাম জিসানকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, মাসুদুর রহমান মাসুদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়া কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন গনেশ চন্দ্র রায় সাহস, আবদুল জলিল আমিনুল, মাসুম বিল্লাহ, মো. মাসুম বিল্লাহ, তারিকুল ইসলাম তারেক, ফারহান মো. আরিফুর রহমান, আনিসুর রহমান খন্দকার অনিক, মো. নাছির উদ্দিন শাওন, সাদ্দাম হোসেন, শামীম আকতার শুভ, শাহাদত হোসেন, রাজু আহমেদ, মো. আব্দুল হান্নান তালুকদার, সোহেল রানা, আব্দুল্লাহ আল রিয়াদ, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ইউসুফ হোসেন খান, অলী আহমেদ ও সৈকত মোর্শেদ।

কমিটিতে মুন্সি সোহাগ ও আফসার উদ্দিনকে সহসাধারণ সম্পাদক, মো. মাসুদুর রহমান বাবুকে সহ-সাংগঠনিক সম্পাদক, ইমাম আল নাসের মিশুকে প্রচার সম্পাদক, মাহমুদুল হাসানকে দপ্তর সম্পাদক ও কানেতা ইয়া লাম লামকে ছাত্রী বিষয়ক সম্পাদক করা হয়েছে।

এদিকে আজ রোববার কেন্দ্রীয় ছাত্রদলের ৩০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়েছে। এর আগে চলতি বছরের ১৭ এপ্রিল (ফজলুর রহমান ও ইকবাল হোসেন নেতৃত্বাধীন) কমিটিকে বিলুপ্ত করে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ