মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

ইবি ভর্তি পরীক্ষা ১৮ জানুয়ারি থেকে শুরু

আপডেট :

islamic-universityসিসি নিউজ: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে। সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সাকলাইন জানান, ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

এর আগে তিনবার ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলেও দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :

Leave a Comment